মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

হবিগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্ত বিজয় মিয়া গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় ধর্ষণের শিকার হয়।
ঘটনার পর শিশুটির শারীরিক ও আচরণগত পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত বিজয় মিয়াকে রক্ষা করতে স্থানীয় একটি প্রভাবশালী মহল মাঠে নামে। তারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা ও ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে চাপ প্রয়োগ করে।

পরিবারের অনড় অবস্থান এবং পুলিশের তড়িৎ হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বিজয় মিয়াকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শিশুটিকে ধর্ষণের খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করেছে এবং অভিযুক্ত বিজয় মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews