শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা! গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২! মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ,
Title :

লন্ডনের ডেপুটি মেয়রকে ঘোড়াঘাটে রাজকীয় সংবর্ধনা ও স্মারক প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

।

শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে লন্ডনের ‘বরো অব টাওয়ার হ্যামলেটস’-এর ডেপুটি মেয়র মিসেস লুৎফা বেগমকে এক জমকালো সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘোড়াঘাট পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মিসেস লুৎফা বেগম।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সভায় বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং সমাজসেবায় লুৎফা বেগমের গৌরবোজ্জ্বল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
সংবর্ধনার জবাবে ডেপুটি মেয়র লুৎফা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “মাটি ও মানুষের টানেই বারবার দেশে ছুটে আসা। ঘোড়াঘাটবাসীর এই ভালোবাসা আমি আজীবন মনে রাখব। প্রবাসে থাকলেও আমাদের মন সবসময় প্রিয় জন্মভূমিতেই পড়ে থাকে।” এ সময় তিনি দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার মাসুদ রানা।
এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews