সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ ১০ জুন বুধবার সকাল দশটায় আওয়ামী লীগের দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তৈয়াবুর রহমান এবং ২ নং প্রসারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক প্রণব ঘোষ। প্রেসক্লাব সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন , আমরা কোন ভয় ভীতি অথবা কারো নির্দেশে নয় , স্বেচ্ছায় আওয়ামী লীগের দলীয় পদ হতে অব্যাহতিদিয়েছি । ভবিষ্যতে কোন দলে যোগ দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তারা বলেন সেটা সময় এবং পরিবেশ পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত গ্রহণ করব। তবে এই মুহূর্তে আমরা কোন দলে যোগ দিচ্ছি না। ৫ আগস্ট পট পরিবর্তনের পরে গোপালগঞ্জে শেখ পরিবারের ঘনিষ্ঠ সদস্য সহ এই নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews