মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

মাধবপুর সিমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৩ যুবক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী মোহনপুর এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন যুবক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের শ্রী সন্তোষ চন্দ্র দেবের ছেলে শ্রী উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মোতালেব মিয়ার ছেলে মো. মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে মো. রাহুল (২২)।

বিজিবি সুত্রে যানা যায় , জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানায়, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ হোসেন ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন।

এ সময় ধর্মঘর বিওপির টহল দল তাদের আটক করে।

আটকদের কাছ থেকে বাংলাদেশি, টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার জানান
বিজিবি তাদের বিরুদ্ধে মামলা দায় করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন-মাধবপুর সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে বিজিবি বদ্ধপরিকর। অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তিনজনকে থানায় সোপর্দ করেছে বিজিবি।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews