রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
মকসুদপুরে সংসদ সদস্য সেলিমের গাড়ির বহরে যাত্রীবাহী বাসের ধাক্কা। টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা। জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েসন মোহনগঞ্জ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৮০ শিক্ষার্থী। লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহির মিয়া গ্রেপ্তার। নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার। পেট্রোলবোমার অভিযোগ সত্য নয়, শর্টসার্কিট থেকে আগুন, ঘটনাস্থল পরিদর্শন করে জানালেন -ওসি গোপালগঞ্জে জেলা পরিষদে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দিল ছাত্রলীগ। বানিয়াচংয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার। নবীগঞ্জে অবৈধভাবে পাহাড় কাটায় শাহ জহুরুল কে ১ লাখ টাকা জরিমানা। বাহুবলে নাবালিকা মেয়ে অপহরণের প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার।
Title :

মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক-পতাকাসহ আটক ৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক ও দলীয় পতাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশরাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার (৩০), মাদ্রাসা রোড এলাকার পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল, নুরনবী হোসেন পিয়েল (২০) এবং শহরতলীর আরাজী মাকড়ঢোন এলাকার রনজিৎ মণ্ডলের ছেলে সবুজ মণ্ডল (২৩)।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের সভা-সমাবেশ বা অনুষ্ঠান আয়োজনের তথ্যের ভিত্তিতে গত কয়েকদিন ধরে পুলিশের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে ঘটনাস্থল থেকে একটি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক, আওয়ামী লীগের একটি দলীয় পতাকা এবং ছাত্রলীগের একটি পতাকা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews