মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত
Title :

শায়েস্তাগঞ্জে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ২ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান।

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত র‌্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাবের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল দাউদনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ‘অনকুল ফার্মেসি’-এর মালিক অনকুল দাশকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে ‘আল মাহিন সুইট মিট’-এর মালিক আলী হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
র‌্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভেজালবিরোধী ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews