শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা! গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২! মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ,
Title :

বাহুবলের মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

আক্তারুজ্জামান নুরাজ।।  হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড খিলবামৈ গ্রাম থেকে রিম্পা চক্রবর্তী (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার( ৪ জুলাই ২৬) ইং সকালে মিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড খিলবামৈ গ্রাম থেকে রিম্পা চক্রবর্তী ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী বিধান চক্রবর্তীকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নিজ বসতঘরের একটি কক্ষে রিম্পা চক্রবর্তীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews