সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা প্রদান। চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। মকসুদপুরে সংসদ সদস্য সেলিমের গাড়ির বহরে যাত্রীবাহী বাসের ধাক্কা। টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা। জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েসন মোহনগঞ্জ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৮০ শিক্ষার্থী। লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহির মিয়া গ্রেপ্তার।
Title :

মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রবিবার (৫ জুলাই) সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ড্রাইভার হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আহাদ মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই ইদ্রিস আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময় জুয়েল মিয়ার হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭ নম্বরের একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানান , উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews