রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অনৈতিক কর্মকান্ডে দায়ে ৪ নারী পুরুষ আটক। বাহুবলে র‍্যাবের অভিযানে ডাকাত দলের মূলহোতা লাল মিয়া গ্রেফতার। ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে ।
Title :

কক্সবাজার  ঈদগাঁও বাজারের অলিগলির সড়ক বৃস্টির পানিতে প্লাবিত,জনদূভোগে এলাকাবাসী।

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মোজাফফর আহমদ

কক্সবাজার ঈদগাঁও উপজেলায়, সকাল থেকে থেমে থেমেই বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় অলিগলির সড়ক প্লাবিত হয়েই জনদুর্ভোগ সৃষ্টি হয়ে উঠেছে।

পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ঈদগাঁও বাজারের অলিগলির জনগুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়ক যেন বর্ষা মৌসুমে জনদুর্ভোগের স্থায়ী চিত্রে পরিণত হয়ে থাকে।

সোমবার (৬জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি ড্রেন দিয়ে সুষ্ঠুভাবে পানি চলাচল করতে না পারায় সড়ক গুলি পানিবন্দি হয়ে থাকে। পানি পেরিয়ে প্রতিনিয়ত ব্যবসায়ী,পথচারী নারী-পুরুষরা যাতায়াতে নিদারুন কষ্ট পাচ্ছেন,,হাটু পরিমানে পানিতে বাজার গামী লোকজন । এসব দেখার যেন কেউ নেই।

অন্যদিকে হাসপাতাল সড়কের মাথায় ফরাজী পাড়া সড়ক,ডি,সি রোড, বম্কীম বাজার, চাউল বাজার রোড,সি,এন,জি,টমটম, অটোরিকশার, অস্থায়ী স্টেশন রয়েছে ডি,সি,রোডের বিভিন্ন পয়েন্টে,, এবং হাসপাতালে আগত ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া, মহল্লার, বিভিন্ন রোগীরা এসে থাকেন। তারাও সড়কে কাদাযুক্ত পানি পেরিয়ে হাসপাতালে সেবা নিতে যেতে দেখা যায়। এছাড়াও বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা ও এই সড়কটি দিয়ে প্রতিদিন কাজেকর্মে আসা যাওয়া করে থাকে। হাসপাতালগামী রোগীসহ স্বজনদের দুর্ভোগ যেন চরমে পৌঁছছে। অপরদিকে সড়কের দুপাশের স্থায়ী ব্যবসায়ীরা স্ব স্ব ব্যবসা বানিজ্য নিধারুন বিপাকে পড়েন। ঠিক একইভাবে চাউল বাজার, তরকারী বাজার সড়ক ও পাইপ বাজার পানিতে ভরপুর।
স্হানীয় সুত্রে জানান, অল্প বৃষ্টিতে হাসপাতাল সড়কসহ ভেতরে পানিতে সয়লাব হয়ে পড়ে। যার ফলে রোগীরা চলাফেরায় ভোগান্তিতে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সু নজর দেয়, তাহলে রোগীরা অন্তত জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে মনে করেন।

স্থানীয়রা জানান, বৃষ্টিপাতে অলিগলির সড়ক সমুহে পানিতে সয় লাভ হয়ে পড়ার কারণ, পানি নিষ্কাশনের জন্য থাকা ড্রেন অপর্যাপ্তসহ বহু জায়গায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি চলাচল করতে না পারায় এ অবস্থার সৃষ্টি। যার ফলে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থেকে জনভোগান্তির কবলে পড়ে বাজারে আসা নারী-পুরুষ ও স্কুল গামী ছাত্র ছাত্রীরা ।

ফার্মেসী ব্যবসায়ীরা জানান, ড্রেনের চেয়ে হাসপাতাল সড়কটি নিচু। সেই সব কারনে বৃষ্টির পানি জমে থাকে প্রায়শ। সময়োপযোগী, টেকসই ব্যবস্থা গ্রহণ করা না হলে সামনে বাজারের গুরুত্বপূর্ণ এ সড়কে জনদুর্ভোগ আরো জটিল পারে।
সচেতন মহলের মতে, প্রতিবছর বর্ষামৌসমে একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর কোন উদ্যোগ চোখে পড়ছেনা। এমন কি ঈদগাঁও আর্দশ উচ্চ বিদ্৷লয়ে হাটুর উপরে পানিবন্দী, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ নালা-নর্দমা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান অত্র বাজার এলাকার ব্যবসায়ী, ও স্কুল গামী ছাত্র / ছাত্রী, এবং সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews