মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর।
Title :

বাগেরহাটে বনফুল সমবায় সমিতির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন।

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি,
বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেকডাঙ্গা গ্রামে পরিচালিত ‘বনফুল সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাগেরহাট পুরাতন রেলস্টেশন এলাকায় বনফুল সমবায় সমিতির গ্রাহকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন গ্রাহক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক ফয়জুল করিম (বা ফয়জুল মনির নামে পরিচিত) বনফুল সমবায় সমিতির নামে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের লোভনীয় মুনাফার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা সংগ্রহ করেন। বর্তমানে তিনি গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেন তারা।
স্থানীয় ব্যবসায়ী নূর মোহাম্মদ হাওলাদার বলেন, “ফয়জুল করিম সমিতির প্রতিষ্ঠাতা। টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হয়েছে। এমনকি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও করা হয়েছে।”
গ্রাহক শরিফা বেগম বলেন, “জায়গা-জমি বিক্রি করে কষ্টের ৯ লাখ টাকা জমা দিয়েছিলাম। মোটা অঙ্কের লাভের আশ্বাস দিয়ে আমাদের টাকা নেওয়া হয়েছে। এখন টাকা ফেরত পাচ্ছি না।”
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে তাদের কষ্টার্জিত অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে অভিযুক্ত ফয়জুল করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews