সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ।
Title :

কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত.

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১১ নম্বর পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিকুজ্জামান হাওলাদারের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) বিকেল ৫টায় পিঞ্জুরী ইউনিয়নের চিতশী মেধা সিরি স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মানিকুজ্জামান হাওলাদার বলেন, “পিঞ্জুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুরব্বি ও সর্বস্তরের জনগণ আজ যে ভালোবাসা দেখিয়েছেন, তা কোনোদিন ভুলব না। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তাতে আমি ঋণী হয়ে গেলাম। এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। তবে মানুষের পাশে থেকে কাজ করার মাধ্যমে আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমার কোনো লোভ-লালসা নেই। আমার এলাকায় কে আওয়ামী লীগ, কে জামায়াত, কে জাতীয় পার্টি—এটা দেখার বিষয় নয়। আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

নিজের রাজনৈতিক অভিভাবকের প্রসঙ্গে মানিকুজ্জামান হাওলাদার বলেন, “আমার অভিভাবক জননন্দিত নেতা, মাননীয় সংসদ সদস্য এস এম জিলানী। আপনাদের আশ্বস্ত করে বলতে পারি, আগামী পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আশা করি আমার অভিভাবক আমাকে মনোনয়ন দেবেন।”

সভায় আনোয়ার হোসেন ফকিরের সভাপতিত্বে বক্তব্য দেন হাজী ফরিদ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল শেখ, হান্নান মুন্সি, রনদা মজুমদার, বর্তমান ইউপি সদস্য আনোয়ার বরকাতুল্লাহ, পিঞ্জুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম শহিদ, শান্তি রঞ্জন বাগচী, সাবেক ইউপি সদস্য সোহাগ মুন্সী, গৌরাঙ্গ রায়, মিন্টু দে, অছিকুর ফকির, নজমুল হাওলাদার, নেজামুল হক শরীফ, মাস্টার ইদ্রিস শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা পিঞ্জুরী ইউনিয়নের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews