শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে জেলা পরিষদে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দিল ছাত্রলীগ। বানিয়াচংয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার। নবীগঞ্জে অবৈধভাবে পাহাড় কাটায় শাহ জহুরুল কে ১ লাখ টাকা জরিমানা। বাহুবলে নাবালিকা মেয়ে অপহরণের প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে হবিগঞ্জ পৌর শাখার ২নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি। গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ। মাদারীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক পাচারকারী লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রুপম গোপ গ্রেফতার। পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত।
Title :

কুমিল্লা লালমাইয়ে ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আহসানল্লাহ রাজ স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজি জব্দ করেছে পুলিশ।
​নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ান তলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। তাজমিন কুমিল্লা ফরিদা বিদ্যায়াতনে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বাবার চাকরির সুবাদে কুমিল্লাতেই বেড়ে উঠা।
​পরিবার সূত্রে জানা যায়, গত চার দিন আগে তাজমিন বাসা থেকে বের হয়ে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা পরিবারকে জানায়। পরবর্তীতে সে বান্ধবীর সাথে কক্সবাজার ঘুরতে যায় এবং সেখান থেকে গত রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। রাতে বাবা আবদুল আলীম তাজমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সে ফোন রিসিভ করেনি। মেয়ের খোঁজে কুমিল্লা বাসা থেকে বের হয়ে ভোরে লালমাই থানায় হাজির হয়ে তিনি মেয়ের লাশ শনাক্ত করেন। পিতা আবদুল আলীম পেশার একজন চাকুরীজীবি।
​স্থানীয়রা সকালে ধানক্ষেতে মরদেহ ও পরিত্যক্ত সিএনজিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
​লালমাই থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews