মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা
Title :

খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, মাঝেমধ্যে কথা বলছেন।

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

মীর দুলাল – বিশেষ প্রতিবেদন :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে, তিনি তা খেতে পারছেন। শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলছেন। চিকিৎসকের ডাকেও সাড়া দিচ্ছেন।

চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন।

আরও কিছুদিন তিনি সিসিইউতেই পর্যবেক্ষণে থাকবেন।

গতকাল রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, আজ চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা রয়েছে। তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডই খালেদা জিয়ার চিকিৎসা দেখভাল করছে। এই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, বিএনপির চেয়ারপারসন কিছুটা ভালো। নতুন করে অবনতি হয়নি। আমরা এটাকে উন্নতি বলছি। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। নতুন করে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে।

সে ক্ষেত্রে অবস্থা বুঝে লন্ডন নেওয়ার পরিকল্পনা আছে।

মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, মেডিকেল বোর্ডে নতুন করে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকও যুক্ত হয়েছেন। যেখানে তিনি গত জানুয়ারিতে চিকিৎসা নিয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক করছে। লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জোবাইদা রহমান, যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নেন।

এ ছাড়া ইউকে, কিংডম অব সৌদি অ্যারাবিয়া, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস, মাউন্ট সিনাইসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ-আলোচনার ভিত্তিতেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে। জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে চেয়ারপারসনের চিকিৎসার সবকিছু সমন্বয় করছেন। তাঁর মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মীরা দোয়া করছেন।

সুত্র- বাসস,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews