শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
Title :

গোপালগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে ০৩ বছেরর শিশু সন্তানকে হত্যার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে পরকীয়া ঘটিত জটিলতায় নিজের ৩ বছরের শিশু
সন্তানকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে। পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার কারনে এই হত্যার ঘটনা ঘটেছে বলে পরিবার ও পুলিশ জানিয়েছে। এই ঘটনায় মা সেতু বেগম (২৫) কে আটক করেছে পুলিশ। প্রায় ২০ দিন পর ট্রাংকের মধ্যে লুকিয়া রাখা নিহত শিশুর মরদেহ উদ্ধার কওে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার বাড়ি থেকে শিশুটির পচাগলা লাশ উদ্ধার করা হয়।

নিহতের নানী, পারভিন আক্তার জানান, কাতার প্রবাসী রুবেল সেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম, তার সাড়ে তিন বছরের শিশু কন্যা ফারিয়াকে নিয়ে বসবাস করতেন।

এরই মধ্যে সেতু বেগম পরকীয়ায় জড়িয়ে পড়েন ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক ছেলের সাথে। টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে প্রেমে জড়িয়ে পড়েন। প্রেমিকের সাথে একত্রে থাকতে, সেতু বেগম নিজের শিশু সন্তান ফারিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং ট্রাংকে ভর্তি করে বাড়ির ভিতর তালা মেরে পালিয়ে যান।

তিনি আরো বলেন, বিষয়টি জানতে পেরে মেয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাই। পুলিশ হত্যাকারী মায়ের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির তালা ভেঙে ট্রাংকের ভিতর থেকে পচাগলা লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, ইতোমধ্যে শিশুর মা সেতুকে গ্রেপ্তার করা হয়েছে অপর আসামী মিরাজকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews