শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
Title :

ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি আতঙ্কে সাধারণ মানুষ।

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি, আতঙ্কে সাধারণ মানুষ
ঘোড়াঘাটে ইদানীং মোটরসাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। কিছু দিনের ব্যবধানে একাধিক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। চোরেরা এখন আর কাউকেই ছাড় দিচ্ছে না সাংবাদিকদের মোটরসাইকেলও তাদের টার্গেটের বাইরে থাকছে না।

গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর প্রায় ১২টার দিকে ঘোড়াঘাট পৌর সদর এর পূর্বপাড়া নিজ বাড়ির সামনে থেকে ঘোড়াঘাট থানা প্রেসক্লাব-এর সভাপতি আনভিল বাপ্পির ব্যবহৃত লাল রঙের এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। দিনের আলোয়, বাড়ির সামনেই এমন চুরি এটি স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

এরআগে, পৌর সদরের লালবাগ গ্রাম থেকে একই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. সামসুল ইসলাম সামুর বাজাজ সিটি মোটরসাইকেল আজাদ মোড় এলাকা থেকে চুরি হয়ে যায়। এছাড়া বাগেরহাট বাজার ও কুন্ডু মার্কেটের সামনেও একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এসব চুরি চালাচ্ছে। তারা বিয়ে বাড়ি, হাট-বাজার, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান এমনকি জানাজা অনুষ্ঠানের ভিড়কেও সুযোগ হিসেবে নিচ্ছে। কয়েক মিনিটের অসতর্কতার সুযোগেই মোটরসাইকেল উধাও হয়ে যাচ্ছে।

চুরি সংক্রান্ত বিষয়ে ঘোড়াঘাট থানা-এর অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “চুরির ঘটনাগুলো আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি।”

এদিকে ভুক্তভোগীরা দ্রুত চোরচক্র শনাক্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন, নিয়মিত টহল বৃদ্ধি এবং মোটরসাইকেল পার্কিংয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল। ঘোড়াঘাটবাসীর প্রশ্ন একটাই দিনদুপুরে যদি এমন ঘটনা ঘটে, তবে নিরাপত্তা কোথায়? এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews