1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন। জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও। ঝিনাইদহ কালীগঞ্জে সংসদ সদস্য মাওলানা আবু তালিবের নিজস্ব কার্যালয় উদ্বোধন। ধারের টাকা পরিশোধ করতে না পারায় ঘরে ঢুকে গরু- বাছুর নিয়ে যায় সুদি মহাজন কালীগঞ্জে জমকালো আয়োজনে ‘শহীদ সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন। লালমাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- এর ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চায় নতুন গতি: ‘সাহিত্য সংসদ’-এর নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে অনিয়ম। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

হাবিব আহমদ স্পেশাল প্রতিনিধি গোয়াইনঘাট সিলেট।
সারী-গোয়াইনঘাট সড়ক-এর গুরুত্বপূর্ণ অংশে গার্ডওয়াল নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ডিজাইন ও এস্টিমেট উপেক্ষা করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবে কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণ কাজে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। বন্যাকবলিত এ সড়কটি রক্ষায় গার্ডওয়াল ও ব্লক স্থাপনের টেন্ডার থাকলেও বাস্তবে কাজের মান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা লক্ষ্য করা গেছে। অনেক স্থানে গার্ডওয়াল নির্মাণ করা হলেও নির্ধারিত সময়মতো পানি (কিউরিং) না দেওয়ায় ইতোমধ্যে দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এছাড়া সড়কের কয়েকটি ঝুঁকিপূর্ণ অংশে এখনো গার্ডওয়াল নির্মাণ করা হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
সাইটে কর্মরত কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, গত দেড় মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানের মূল ঠিকাদারের সঙ্গে তাদের একবারও দেখা হয়নি। নিয়মিত তদারকি না থাকায় কাজ চলছে মনগড়া পদ্ধতিতে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কাজে সিমেন্টের পরিমাণ এতটাই কম দেওয়া হচ্ছে যে, হাত দিয়ে টান দিলেই ইট খুলে আসছে। এভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করলে বর্ষা বা বন্যার আগেই গার্ডওয়াল ধসে পড়তে পারে।”
অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের গাফিলতির সুযোগেই ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে দায়িত্বপ্রাপ্ত সাইট ইঞ্জিনিয়ার সজিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করে কেটে দেন। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সড়কটির নিয়মিত পথচারী ও সচেতন মহল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে টেকসই ও মানসম্মত কাজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট