বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে র‍্যাবের অভিযানে দুই হত্যা মামলার আসামি মুশাহিদ মিয়া গ্রেফতার । নবীগঞ্জের মাধবপুর আলীম মাদ্রাসার প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্ণীতি,অর্থ আত্মসাতের অভিযোগ। গোয়েন্দা পুলিশের অভিযানে ১০৫ বোতল মদ পিকআপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। হবিগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে পার্টনার কংগ্রেস-আধুনিক কৃষি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ হবিগঞ্জ জেলা কারাগারের কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন এমদাদুল হক ইমরান হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ শাহিন আলম রবিন গ্রেফতার। মাধবপুরে বিপুল পরিমাণ বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইলসহ শাহিন আলম রবিন গ্রেফতার। কক্সবাজার  নন্দীরপাড়ায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। নরসিংদীর শিবপুরে মুঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত।
Title :

বেনজীরের সম্পদ অনুসন্ধান চেয়ে রিট

  • প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে তা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে।

‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ ও ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাহ উদ্দিন রিগ্যান আবেদনকারী হিসেবে রিটটি দায়ের করেন। রিট দায়েরের বিষয়টি আজ সোমবার আইনজীবী মো. সালাহ উদ্দিন রিগ্যান সাংবাদিকদের জানান।

রিট পিটিশনার বলেন, প্রকাশিত ওই সংবাদের বিষয়ে অনুসন্ধান চেয়ে ৪ এপ্রিল দুদকের কাছে আবেদন করা হয়। এতে ফল না পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে ১৮ এপ্রিল দুদক বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। এর কোনো জবাব না পেয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান বলেন, বলছি না বেনজীর আহমেদ অবৈধভাবে বা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন বা করেননি। তবে প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান হওয়া উচিত। কারণ, প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জনগণ মনে করেন, পুলিশের সাবেক আইজিপি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। দুদক অনুসন্ধান করে প্রতিবেদন দিলে এই বিষয়ে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।

আইন দুদককে স্বেচ্ছায় অনুসন্ধানের ক্ষমতা দিয়েছে। চলতি সপ্তাহে হাইকোর্টে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান রিট পিটিশনার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews