1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। দিনাজপুর চিরিরবন্দরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি অনুষ্ঠিত।  ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান!

চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

আলী আকবর স্টাফ রিপোর্টার চট্রগ্রাম :

সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে সন্ত্রাসী চক্রের ২২ সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

আজ (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এসব তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে পাহাড়ের গভীরে সন্ত্রাসীদের আস্তানা এবং একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। ওই কারখানা ব্যবহার করে তারা অস্ত্র তৈরি করতো এবং পাহাড়জুড়ে স্থাপন করা সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর চলাচল পর্যবেক্ষণ করত। অভিযানে সেই নজরদারি ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়েছে।

ডিআইজি জানান, অভিযানে উল্লেখযোগ্য কোনো শীর্ষ সন্ত্রাসীকে আটক করা না গেলেও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তার ভাষায়, আগে অপরাধীরা ওই এলাকায় লুকিয়ে থাকার সুযোগ পেত, এখন সেই পরিস্থিতি আর থাকবে না। এলাকায় স্থায়ী নিয়ন্ত্রণ নিশ্চিত করতে দুটি পুলিশ ক্যাম্প স্থাপন এবং নিয়মিত অভিযান চালানোর কথাও জানান তিনি।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল ও একটি এলজি, ২৭টি পাইপগান এবং ৫৭টি অস্ত্র তৈরির পাইপ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ হাজার ১১৩ রাউন্ড গুলি, ৬১টি কার্তুজ, ৩০টি ম্যাগাজিন এবং ১১টি তাজা ককটেল জব্দ করা হয়। অস্ত্র তৈরির একটি লেদ মেশিনও উদ্ধার করা হয়েছে।

নজরদারিতে ব্যবহৃত ১৯টি সিসি ক্যামেরা, কয়েকটি ডিভিআর এবং দুটি বাইনোকুলারও উদ্ধার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার ভোর সাড়ে ৫টায় এই অভিযান শুরু হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম জেলা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‍্যাব, বিজিবি, এপিবিএন ও আরআরএফের মোট ৩ হাজার ১৮৩ সদস্য অংশ নেন। দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করতে তিনটি হেলিকপ্টার, ১২টি ড্রোন, ১৫টি এপিসি এবং তিনটি ডগ স্কোয়াড ব্যবহার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট