শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা।
Title :

মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত।

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আন্দিউড়া এলাকায় – ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে রাস্তার পাশের খালে পড়ে গিয়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।

রবিবার (২২ মার্চ ২৬) ইং সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা টি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
সেখানে মহাসড়কের ঢাকামুখী লেনের ডান পাশে একটি পিকআপ ভ্যান খালে উল্টে থাকতে দেখা যায়, দ্রুতগ্রামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান টি উল্টে যায়।

সকাল সাড়ে ৮টার দিকে রেকার দিয়ে পিকআপটি উদ্ধার করা হলে গাড়ির কেবিনের ভেতর থেকে এক নারী, প্রায় ১২ বছর বয়সী এক কিশোর এবং দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই ঘটনায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews