বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

‎বাহুবলে মোটরসাইকেল-তেলের লড়ির সংঘর্ষে আরোহীর মৃত্যু‎।

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

‎মীর দুলাল।। ‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মোতালিব মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
‎শনিবার (২৮ মার্চ ২৬) ইং বিকেলে ডুবাঐ শেওড়াতুলী এলাকার আখঞ্জী ফিলিং স্টেশননের সামনে এ দুর্ঘটনা টি ঘটে। নিহত মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে।
‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি শশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে পাঠিয়ে দেন।
পরে মোটরসাইকেলে নিজে বাড়ির পথে রওনা হন। পথে দ্রুতগতিতে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ইটের সঙ্গে ধাক্কা খায়।
‎এতে তিনি ছিটকে পড়ে যান এবং একই সময়ে সামনে থাকা একটি ট্রাকের নিচে চাপা পড়েন।
‎এ ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
‎‎দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
‎পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews