বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

শামীম আহমদ, জেলা প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরার অবসরজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও পাইকরাজ গ্রামবাসীর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও বর্তমান ইউপি সদস্য বিলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন নাছির উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান ড. আতী উল্লাহ এবং গোয়াইনঘাট সরকারি কলেজের আইসিটি প্রভাষক ফারুক আহমদ।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার (URC) প্রশিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষা অফিসার বশির শরীফ, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ফারুক উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আমরা যারা প্রবাসে আছি, আমরা শিক্ষার গুরুত্ব ভালোভাবেই বুঝি। যদি আরও বেশি পড়াশোনা করতে পারতাম, তাহলে আমাদের জীবন আরও উন্নত হতে পারত।”
প্রধান অতিথি রতন কুমার অধিকারী তাঁর বক্তব্যে বলেন, বৃষ্টির সময় বিদ্যালয়ে যাতায়াতে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়। এ সমস্যা সমাধানে মেইন রোড থেকে বিদ্যালয় পর্যন্ত চলাচলের ব্যবস্থা উন্নত করা হবে এবং বিদ্যালয় মাঠে মাটি ভরাট করে শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করে তোলা হবে। এছাড়াও তিনি পাইকরাজ এলাকার বিভিন্ন রাস্তা ও ব্রিজ পরিদর্শন করেন এবং উন্নয়নের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews