1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ১১ দলীয় ঐক্য বাগেরহাট জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল (রবি বার) বিকালে বাগেরহাট শহরের রেল স্টেশন চত্বরে জমায়েতের মাধ্যমে উক্ত কর্মসূচি শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর ১১ দলের হাজার হাজার নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ শেষে শহরের আলিয়া মাদ্রাসা মোড়ে এসে কর্মসূচি সমাপ্ত করে। ১১ দলীয় ঐক্যের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইনের পরিচালনায় ও জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর সংসদীয় আসন থেকে নির্বাচিত মনজুরুল হক রাহাদ এমপি। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা এ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, এনসিপির বাগেরহাট জেলা সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট জেলা সভাপতি মুফতি মাওলানা রমিজ উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মিজানুর রহমান মল্লিক, এ্যাডঃ মোস্তাইন বিল্লাহ,ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম সহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সমাবেশ ও মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান,কচুয়া উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম ও বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।এছাড়া উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেন সহ বিভিন্ন নেতা-কর্মী বৃন্দ।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মশিউর রহমান খান বলেন, “বিগত ত্রয়োদশ জাতীয় সংসদও গণভোট নির্বাচনে জনগণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছিল।কিন্তু বর্তমান বিএনপি সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে উক্ত গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেছে। যা গন রায়কে অবমাননার শামিল। গণ রায়কে অবমাননা করে নিকট অতীতে দেশে কোন সরকার বেশিদিন টিকে থাকতে পারে নাই। এদেশে নতুন করে কেউ স্বৈরাচার হতে চাইলে চাইলে জনগণ পুনরায় তা প্রতিহত করবে।” তিনি অবিলম্বে জুলাই সংস্কার পরিষদ গঠনপূর্বক গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট