বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি ,গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল

এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা সহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আজ রবিবার (১২ এপ্রিল) বেলা ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রেস বিফ্রিংকালে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

পুলিশ সুপার জানান, কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। রবিবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে অভিযুক্ত শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) এর বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ। পরে চিরুনী অভিযান চালিয়ে ১০ হাজার ২০৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাজা ও মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮শ’ টাকা উদ্ধার করে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

প্রেসবিফ্রিং কালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান, কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ও সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews