1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জ উপজেলা যুবশক্তির আহবায়ক কমিটি গঠিত। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পহেলা বৈশাখ উদযাপন” বাগেরহাটে ২০এপ্রিল হাম-রুবেলা টিকাদান শুরু ৬মাস থেকে ৪ বছর ১১মাস বয়সীদের ঠিকা প্রদান করা হবে।   ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। অপহরণের ২৪ ঘন্টায় ভিকটিম উদ্ধার ৫ জন গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে বিভিন্ন অনিয়মের,দায়ে র‍্যাব,সেনাবাহিনী,ম্যাজিস্ট্রেটের অভিযান। সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ।

নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর পলাশ উপজেলায় এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছেন পলাশ থানার পুলিশ। অদ্য ১৬ এপ্রিল ২০২৬ ইং বৃহস্পতিবার ভোরে পলাশ উপজেলার সানের বাড়ী গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হাফিজুর রহমান আতসী পাড়া গ্রামের আব্দুস সাক্তারের ছেলে।পুলিশ জানায়,বুধবার (১৫ এপ্রিল) সন্ধায় ভুক্তভোগী কিশোরী একই গ্রামের তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় সানের বাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে ওই গ্রামে অর্জুন বাদশা ও হাফিজুর তাকে পথরোধ করে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় ।পরে ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি ধর্ষনের মামলা দায়ের করেন।
পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পায় পুলিশ। অপর আসামিকেও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট