বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

এ কে আজাদ, সিলেট বিভাগীয় প্রতিনিধি।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অটোচালকদের বৃহৎ সংগঠন গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতি’র ১৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টায় গোয়াইনঘাট বাজারে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের সভাপতি জামাল উদ্দিন লালন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে জামাল উদ্দিন লালন-কে সভাপতি ও ইমন আহমদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি সেরগুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল আহমদ, প্রচার সম্পাদক সামছু উদ্দিন এবং দপ্তর সম্পাদক জাবেল আহমদ।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালিক আহমদ, দেলোয়ার, কয়েছ আহমদ, জাহেদ, মুহিবুর রহমান ও করিম উদ্দিন।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সহ সভাপতি নোমান আহমেদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, অটোচালকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সমিতির সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews