বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ।

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বহলাডাঙ্গা হাজীপাড়া গ্রামের মৃত ইসরাইল মন্ডলের ছেলে মোঃ বাসি মণ্ডল, মোঃ বাকি বিল্লাহ মন্ডল ও মোঃ রহিম মন্ডল গং বেশ কিছুদিন পূর্ব থেকে সরিষা মৌজার ১৪৬৪ নম্বর খতিয়ানের বিএস ১৪৪৭২ নম্বর দাগের সাড়ে ৭ শতাংশ এবং একই খতিয়ানের বিএস ১৪৪৭১ নম্বর দাগের ৫.১৬ শতাংশ জমিতে দোকানঘর ও বসতঘর নির্মাণ কাজ শুরু করেন। তবে ওই জমির মালিকানা দাবি করে নির্মান কাজে বাধা দেয় অভিযুক্তদের চাচা এয়ার উদ্দিন (জুলমত মণ্ডল)।

অভিযোগ রয়েছে, বাধা অমান্য করে অভিযুক্তরা নির্মাণ কাজ চালিয়ে গেলে এয়ার উদ্দিন গত ২১ জানুয়ারি রাজবাড়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিসপি নং ৩৩/২০২৬, ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় আবেদন করেন।
পরবর্তীতে আদালত বিরোধপূর্ণ জমিতে ১৪৪/১৪৫ ধারায় নোটিশ জারির জন্য পাংশা মডেল থানাকে নির্দেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়।

শনিবার (১৮ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানঘরের কাজ বন্ধ থাকলেও বসতঘরের পাকা দেয়ালের ওপর ছাউনি দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন অভিযুক্তরা।

এ বিষয়ে মামলার বাদী এয়ার উদ্দিন (জুলমত মণ্ডল) বলেন, “আমার দাবিকৃত জমিতে বাসি মণ্ডল গং জোরপূর্বক দোকান ও বসতঘর নির্মাণ শুরু করলে আমি তাদের কাজ বন্ধ রাখতে বলি। কিন্তু তারা তা অমান্য করায় আমি আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করি। তারপরও তারা জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছে।”

অভিযুক্তদের একজন রামিম মন্ডল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই জমি ভোগদখল করে আসছি। দোকান ও বসতঘরের নির্মাণ কাজ শুরু করলে আমার চাচা জমিটি তার দাবি করে ১৪৪ ধারা জারি করেন। পুলিশ নোটিশ দিলে আমি দোকানের কাজ বন্ধ রাখি। তবে আমার কিছু পেঁয়াজ সংরক্ষণের জন্য পেছনের দিকে ঘরের কাজ করছি।”

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “আদালতের আদেশে অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। তারা আদেশ অমান্য করে কাজ করছে- এমন অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews