বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোপালগঞ্জ মেডিকেল কলেজে জনবল সংকট,স্বাস্থ্য সেবা বিঘ্নিত

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ মেডিকেল কলেজে জনবল সংকট ও স্বাস্থ্য সেবা বিঘ্নিত। তৎকালীন আওয়ামীলীগ সরকারের উদ্যোগে ২০১১সালে ৫৫ একর পর জমির উপরে সাহেরা খাতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় । কিন্তু এই কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্বল্প সংখ্যক জনবল নিয়ে পরিচালিত হয় । এতে স্বাস্থ্য সেবা যেমনি ব্যাহত হচ্ছে , তেমনি রুগীরা উপযুক্ত স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত হয়ে
নিরুৎসাহিত হয়ে চিকিৎসার জন্য খুলনা অথবা ঢাকা মুখী হচ্ছে । এতে রোগীদের আর্থিক সংকট ও উপযুক্ত চিকিৎসার অভাবে বিপদের মুখে পড়তে হচ্ছে । ৫৫ জন ডাক্তার থাকার কথা হলেও রয়েছে মাত্র ১৫ জন। রুগীর সংখ্যা ৫০০ জন। প্রয়োজনীয় পানি, বিদ্যুৎ ও স্যানিটেশনের অভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশ থেকে রোগীরা বঞ্চিত । এ বিষয় গোপালগঞ্জ মেডিকেল কলেজের উপ-পরিচালক ডাঃ নিয়াজ মাহমুদ বলেন, জনবল বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কথা বলেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন পাঠিয়েছি । আশা করছি দ্রুত সমাধান হবে । গোপালগঞ্জ সংসদীয় আসন -২ এর নির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরের সহিত যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার নির্বাচনী অঙ্গীকার গোপালগঞ্জ মেডিকেল কলেজকে আধুনিক যুগোউপযোগী মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠতা করা ।ইতোমধ্যে আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আগামী বাজেটের পরেই গোপালগঞ্জ মেডিকেল কলেজের কাজ শুরু হবে। ডাক্তার নার্সসহ প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়োগের কাজ চলমান রয়েছে। গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাহারুল হক বাবলু বলেন, গোপালগঞ্জ মেডিকেল কলেজের এই দন্য- দশা কিছুতেই মেনে নেওয়া যায় না। দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews