বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মারুফ আহমদ , গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট কিন্ডারগার্টেনে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল ২০২৬ (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে বিকেল ২টায় শেষ হয়।

গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের আয়োজনে ও প্রধান শিক্ষক আলীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব রতন কুমার অধিকারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিদ্যালয়ের প্রিন্সিপাল ওমর ফারুক। এ সময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের আলোচনা পর্বে অভিভাবক ও শিক্ষকরা বিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সিলিং মেরামত, প্রয়োজনীয় চেয়ার-টেবিলের সংকট দূর করা, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং বিদ্যালয়ের আয়ের স্থায়ী উৎস তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও শিক্ষার্থীদের রাস্তা পারাপারের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলের সামনে একটি ‘স্পিড ব্রেকার’ (গতি নিরোধক) স্থাপনের জন্য জোর দাবি জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে রতন কুমার অধিকারী উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও মান উন্নয়নে আমরা বদ্ধপরিকর। স্কুলের আয় বাড়ানো, শিক্ষকদের উপযুক্ত সম্মানির ব্যবস্থা এবং অবকাঠামোগত সমস্যাসহ বিশুদ্ধ পানির সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”বক্তব্যকালে তিনি শ্রদ্ধার সাথে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তৎকালীন ইউএনও জনেন্দ্রনাথ সরকারকে স্মরণ করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় এলাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews