বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

বাগেরহাটে জামায়াত নেতার ঘের দখল মাছ ও ধান লুট অভিযোগ।

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ,বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙা এলাকায় ঘের দখল, মাছ ও ধান লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে অভিযুক্ত হিসেবে নোনাডাঙা এলাকার হাবিল (পিতা: আব্দুল লতিফ), মিরাজ (পিতা: আব্দুল কুদ্দুস), ছোট (পিতা: মৃত জলিল শেখ)সহ অজ্ঞাত আরও ১০-১২ জনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী বাগেরহাট পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক জেলা শিবিরের সভাপতি জেলা ব্যাবসায়ী বিভাগের জেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক চৌধুরী জামায়াত নেতা জানান, তিনি প্রায় ১৫ বছর ধরে প্রায় ২২ বিঘা জমিতে ঘের করে বৈধভাবে ভোগদখল করে আসছেন। জমির সকল বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে এবং নিয়ম মেনেই তিনি জমি ব্যবহার করে আসছিলেন।
তার অভিযোগ, হঠাৎ করেই স্থানীয় কিছু ব্যক্তি জোরপূর্বক তার ঘের দখল করে নেয়। তারা ঘের থেকে আনুমানিক ৭থেকে ৮ লাখ টাকার মাছ লুট করেছে এবং জমির ধানও কেটে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা পুনরায় ঘের দখল করে এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।” এ ঘটনার পেছনে কারা ইন্ধন জোগাচ্ছে তা তিনি নিশ্চিত করতে পারেননি বলেও জানান।
বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে প্রশাসনের কাছে আইনি সহায়তা কামনা করেছেন। একইসঙ্গে নিজের জমি পুনরুদ্ধার এবং দখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews