বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

ঝিনাইদহ কালীগঞ্জে দলিল লেখক কল্যাণ ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন।

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ(জেলা)প্রতিনিধি

মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির খবরের প্রতিবাদে সাংবাদিক সন্মেলন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ ফান্ড। রোববার বেলা ১১ টায় কালীগঞ্জ সাব-রেজিস্টি অফিসের পাশে দলিল লেখকদের অফিসে ওই সংবাদ সন্মেলন করা হয়।

কালীগঞ্জ দলিল লেখক কল্যাণ ফান্ড এর আয়োজনে সাংবাদিক সন্মেলনে অত্র সংগঠনের সদস্য সচিব আজিজুল লস্কর জানান, একটি মহল তাদের সংগঠনের নামে মিথ্যা লিফলেট ও প্রপাগন্ডা ছড়াচ্ছে। যা পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তিনি বলেন, তাদের সংগঠনের নাম ব্যবহার করে একটি মহল জমি রেজিষ্টিতে লাখ প্রতি দুই হাজার থেকে অতিরিক্ত টাকা নিবে মর্মে একটি ভূয়া লিফলেট ছড়িয়েছে। ওই লিফলেটটি তাদের করা নয়। তারা শুধুমাত্র জমি রেজিস্ট্রি প্রতি দলিলে লেখকদের পারিশ্রমিক বাবদ দুই হাজার টাকা নিবেন বলে জানান তিনি। এর বাইরে সাধারন মানুষের নিকট থেকে কোন টাকা তারা কখনও নিবে না।

সাংবাদিকদের প্রশ্নোউত্তরে সংগঠনের আহব্বায়ক ফারুক হোসেন জানান, দলিল লেখকদের দুঃসময়ে পাশে থাকার উদ্দেশ্য নিয়ে দু’মাস আগে সংগঠনটি প্রতিষ্টা করা হয়েছে। অত্র উপজেলার প্রায় ৮০ জন দলিল লেখকের মধ্যে ইতিমধ্যে ৬০ জন সংগঠনভূক্ত হয়েছেন। তিনি বলেন, জমি রেজিস্টিতে তাদের দলিল প্রতি পারিশ্রমিকের দুই হাজার টাকার মধ্যে একটি অংশ কল্যাণ ফান্ডে জমা হবে। যা প্রতি সপ্তাহে কিছু টাকা ফান্ডে জমা রাখা ব্যাতিত লেখকদের মধ্যেই শ্রেনীভেদে বন্টন করা হবে। তিনি আরও বলেন, সবেমাত্র সংগঠনটির যাত্রা শুরু হলেও এখনো কোন লেখকদের নিকট থেকে একটি টাকাও নেওয়া হয়নি। তিনি জোর দিয়েই বলেন, অত্র সংগঠন কোন জমি ক্রেতা বিক্রেতার নিকট থেকে একটি টাকাও তারা নিবে না। অথচ একটি মহল তাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে ভূয়া টাকা আদায়ের লিফলেট ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। যা নিয়ে সংবাদ প্রচারে কয়েকজন রাজনৈতিক নেতার নামও ব্যবহার করা হয়েছে। তারা এ বিষয়টির নিন্দা জানান।

সাংবাদিক সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সিনিয়র দলিল লেখক,আব্দুস ছাত্তার, রঞ্জন কুমার, কওছার আলী, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম ও আমজাদ হোসেন প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews