বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জে নানা আয়োজনে
“নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সেলিমুজ্জামান সেলিম।

এসময় গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কেএম বাবর এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুউজ্জামান বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডাঃ কে,এম বাবর এমপি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ খেলাধুলাকে পেশা হিসেবে নিয়েছে। তারা খেলাধুলার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন।

আমাদের নেতা তারেক রহমানও খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

ভবিষ্যতে আমাদের ছেলে-মেয়েরাও খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে সম্মানজনক ইনকাম করবেন। তাই অভিভাবকদের অনুরোধ করব, আপনার সন্তানকে খেলাধুলায় উৎসাহিত করুন। তাহলে আপনার সন্তান সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন, সুস্থ-সবল ও মেধাবী সমাজ গড়ার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা কিন্তু নিছক কেবল বিনোদন বা শরীরচর্চা নয়, খেলাধুলা একটি সুন্দর পেশা। নির্বাচনের আগে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে পেশা হিসেবে বিবেচনা করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি (তারেক রহমান) সারা দেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করেছেন। একজন ভাল ও মেধাবী খেলোয়াড় তার খেলাকে পেশা হিসেবে নিতে পারেন, তার সব ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন করেছেন। মায়েদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দশ হাজার টাকা কৃষি ঋণ সুদাসলে মওকুফ ও সারা দেশে খাল খননের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। ১৯৮০ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নতুন কুঁড়ি সৃষ্টি করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান চিন্তা করেছেন ১২ থেকে ১৪ বছর বয়সী সকল মেধাবী খেলোয়াড়দের বাছাইয়ের মাধ্যমে দেশের সম্পদ হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছেন।

গোপালগঞ্জ জেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্ট সহ ৮টি ইভেটে ৬টি দল অংশ নেবে। প্রথম দিনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews