1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়ি থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন রবিউল আলম খান। ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যসহ গ্রেপ্তার ।  গোপালগঞ্জে বার্ষিক মেধা অন্বেষণ প্রতিযোগিতা – ২০২৬ উপলক্ষ্যে সংবর্ধনা নরসিংদীতে ডিবির পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। বাগেরহাটে সাংবাদিকের ভূমিকা শির্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত অবৈধ পল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন। দিনাজপুরে ছাত্রদলের নব-গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ঘোড়াঘাটে মিছিল।  নারায়ণগঞ্জে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে জখম। নারায়ণগঞ্জে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে জখম। ঢাকায় হত্যা করা যুবকের লাশ মাধবপুর থেকে উদ্ধার।

অবৈধ পল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার কৈডাঙ্গা গ্রামে বসতবাড়ির পাশে গড়ে ওঠা একটি অবৈধ পোল্ট্রি খামার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। প্রায় ৪ হাজার মুরগির এই খামারের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন এবং চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয়রা। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ তোয়াক্কা না করেই খামারটি চালু রাখায় ক্ষোভ জানিয়েছেন এলাবাসি।

আজ মঙ্গলবার দুপুরে কৈডাঙ্গা গ্রামের বাসিন্দা সুরুজ মিয়ার বাড়ির উঠানে আয়োজিত এ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, প্রতিবেশী সোহেল মন্ডল কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ৪ হাজার মুরগির এই ‘মন্ডল পোল্ট্রি ফার্ম’ গড়ে তুলেছেন।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় খামারের বর্জ্য পাইপ দিয়ে সরাসরি ফেলা হচ্ছে পাশের সরকারি খালে। এতে খালের পানি দূষিত হওয়ার পাশাপাশি মশা ও মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয় শিশু ও বৃদ্ধরা।

ভুক্তভোগীরা জানান, খামারটি বন্ধের জন্য এ পর্যন্ত তিনবার পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে। এরই প্রেক্ষিতে জেলা পরিবেশ অধিদপ্তর দুবার খামারটি বন্ধের নোটিশ দিলেও তোয়াক্কা করছেন না মালিকপক্ষ। এমনকি সাত কার্যদিবসের মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশও অমান্য করা হয়েছে।

এদিকে রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। বারবার নোটিশ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় এখন কঠোর আইনি পদক্ষেপের পথে হাঁটছে কর্তৃপক্ষ।

জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত এই অবৈধ পোল্ট্রি খামারটি অপসারণ করে বসবাসের উপযোগী পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট