বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে সৌন্দর্যবর্ধক তোরণ গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, বাহুবল:

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের প্রবেশ পথে এক উৎসবমুখর পরিবেশে সৌন্দর্যবর্ধক তোরণ (গেইট) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ‘সুন্দ্রাটিকি পল্লি উন্নয়ন যুব সংঘ’ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ৭নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শ্রী কুমার কৈরী। সংগঠনের সভাপতি কেফায়ত উল্লাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দরবেশের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদপুর বাজার কমিটির সভাপতি জনাব হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক জনাব নাসিম উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম। এছাড়াও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব টেনু মিয়া, সেলিম মিয়া, উস্তার মিয়া ও মহিউদ্দিন কাজল মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শ্রী কুমার কৈরী বলেন, “একটি আদর্শ গ্রাম গড়ার পেছনে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। সুন্দ্রাটিকি পল্লি উন্নয়ন যুব সংঘ গ্রামের প্রবেশ পথে এই নান্দনিক তোরণ নির্মাণের যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এই সৌন্দর্যবর্ধন প্রকল্প শুধু গ্রামের বাহ্যিক রূপই বদলাবে না, বরং এটি যুবকদের ঐক্য ও সৃজনশীলতার প্রতীক হয়ে থাকবে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের জনহিতকর কাজে আমাদের সমর্থন ও সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।”
​সভাপতির বক্তব্যে কেফায়ত উল্লাহ বলেন, “আমাদের গ্রামের পরিচিতি এবং সৌন্দর্য বৃদ্ধিতে এই তোরণ গেইটটি একটি মাইলফলক হয়ে থাকবে। সংগঠনের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং গ্রামবাসীর ভালোবাসায় আমরা এই কাজে হাত দিয়েছি। আমরা চাই আমাদের এই গ্রামটি একটি আধুনিক ও সুশৃঙ্খল গ্রাম হিসেবে পরিচিতি পাক। যারা আজ আমাদের সাথে উপস্থিত হয়ে উৎসাহিত করেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।”
​অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাউছার মিয়া, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি লিটন মিয়া, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া ও জাকারিয়া আহমদ মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ মিয়া, অর্থ সম্পাদক আব্দুর রহমান, সহ-অর্থ সম্পাদক হাফেজ জুবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক জাহিদ মিয়া, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি সোহাইল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান এবং সহ-প্রচার সম্পাদক সেলিম মিয়া। এছাড়াও কার্যকরী সদস্য মাসুক মিয়া, ফয়সল মিয়া, নুরুল ইসলাম, আতর আলী, মোবাশ্বির মিয়া, রাজু মিয়া, রুহেন মিয়াসহ গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে সুন্দ্রাটিকি আন‌ওয়ারুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেবের বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে তোরণ গেইটের নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews