1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যা। বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, ব্যবসায়ী আটক গোপালগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের এমপি সুবর্ণা ঠাকুরকে সংবর্ধনা। পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্য নিহত শহীদদের স্মরণে পানছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।  লালমাইয়ে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। নরসিংদীতে ডিবি পুলিশ হানি ট্র্যাপ চক্রের নারী,পুরুষ সহ ৪ সদস্য গ্রেফতার। বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে সৌন্দর্যবর্ধক তোরণ গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন ফটিকছড়ি থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন রবিউল আলম খান।

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্য নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্য নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোঃ ইমন হোসেন (২৫)। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার ৭মে ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাটি করছিলেন ইমন হোসেন।এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র খাগড়াছড়ি জেলার সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেন।

তিনি বলেন, “পরিকল্পিতভাবে আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে। পাহাড়ে আধিপত্য বিস্তারের অংশ হিসেবেই এ ধরনের হত্যাকাণ্ড চালানো হচ্ছে।”

তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট