মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

লাখাইয়ে মাদ্রাসার সরকারি বই পাচার চেষ্টার অভিযোগে ৭ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়।

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি বিনামূল্যে বিতরণের বই কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে একটি মাদ্রাসার সাতজন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ‘করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা’র ২০২২ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের প্রায় ১৪০০ কেজি অবিতরণকৃত বই চুরির অভিযোগে এই মামলা করা হয়। মামলার বাদী লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। এজাহারভুক্ত আসামিরা হলেন, মুফতি রফিকুল ইসলাম (৫৭), নূরুল হক চৌধুরী (৫৮), মো. আব্বাছ উদ্দিন (৩৯), নজির আহমদ (৫২), আবু তালেব (৩৭), হাসানুল হক (৪২) এবং মো. ইসমাইল হোসেন। তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মে ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:৩০ মিনিটে করাব ইউনিয়নের করাব সাকিনস্থ জনৈক রুবেল মিয়ার বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর একটি নীল রঙের পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৮-৪৪২১) করে বইগুলো পাচার করা হচ্ছিল। পাচারের সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে গাড়িটি আটক করে লাখাই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাখাই থানার এসআই মো. নূরুল ইসলাম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি ও বইগুলো জব্দ করেন। জব্দ তালিকায় দেখা যায়, সেখানে ১ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীর প্রায় ১৪০০ কেজি সরকারি বই ছিল, যা নিয়ম অনুযায়ী মাদ্রাসার গুদামে সংরক্ষিত থাকার কথা ছিল। অভিযোগ উঠেছে, বিবাদীরা প্রতারণামূলকভাবে বিশ্বাসভঙ্গ করে জনৈক ইমরান (৩৬) নামক এক ব্যক্তির কাছে সরকারি এই সম্পদ বিক্রি করে দিয়েছিলেন। এই ঘটনায় দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারায় (সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা) লাখাই থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৯, তারিখ: ০৮/০৫/২০২৬)। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, সরকারি বই চুরির ঘটনায় মামলা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews