বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

র‍্যাবের তিন সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ ৫জন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

মীর দুলাল।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহ করতে গিয়ে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যের উপর হামলার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত র‍্যাব-৯ এর সাঁড়াশি অভিযানে পরিচালনা করে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আটকরা হলেন- খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো. রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান প্রকাশ অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম প্রকাশ নুরনবী (১৯) ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।

র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুরে র‍্যাবের তিনজন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন।

পথিমধ্যে নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। এসময় র‍্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায় পরে তাদেরকে আটকে রেখে মারপিট করে।

এসময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র‍্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এই ঘটনায় অভিযুক্ত আসামিদের ধরতে রাত থেকে সকাল পর্যন্ত সাঁড়াশি অভিযান চালায় র‍্যাব। এসময় শফিক ডাকাত পালিয়ে গেলেও র‍্যাব সদস্যদের ওপর হামলাকারীদের মধ্যে এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে হামলাকারীদের অন্যতম হোতা আব্দুল কাদিরের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews