মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে থানায় অভিযোগ, মুখোমুখি দুই পক্ষ।

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

শামীম আহমদ, জেলা প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নাইন্দার হাওর মৌজায় পৈতৃক ভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৩ মে ২০২৬) বার্কিপুর গ্রামের হুসন আহমদের পুত্র বেলাল আহমদ বাদী হয়ে গোয়াইনঘাট থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাউরবাগ হাওর এলাকার রিয়াজ উদ্দিন তালুকদার, দুলাল তালুকদার ও সিরাজুল তালুকদারসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা দীর্ঘদিন ধরে নাইন্দার হাওর মৌজায় বাদীর মালিকানাধীন জমি থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে আশপাশের ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাদীপক্ষের দাবি, এর আগে প্রায় ১৫ লাখ টাকার বালু উত্তোলন করে নেওয়ার পর গত ১২ মে পুনরায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ৬ লাখ টাকার বালু অবৈধভাবে নিয়ে যাওয়া হয়। এ সময় বাধা দিতে গেলে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
বাদী বেলাল আহমদ বলেন, “তারা এলাকার চিহ্নিত বালুখেকো। আমাদের পৈতৃক জমি থেকে জোরপূর্বক বালু তুলে নিচ্ছে। বাধা দিলে দাঙ্গা-হাঙ্গামা ও মিথ্যা মামলার ভয় দেখায়। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান বিবাদী রিয়াজ উদ্দিন তালুকদার। তিনি দাবি করেন, “আমি আমার নিজস্ব জায়গা থেকে নিয়ম মেনে রয়্যালটি দিয়েই বালু উত্তোলন করছি। অভিযোগকারী পক্ষ উল্টো আমার ভাই ও শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমার তিনজন লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, তাকে ফাঁসাতে প্রতিপক্ষ তার নৌকায় অস্ত্র রেখে নাটক সাজানোর চেষ্টা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগে উল্লেখিত তপশীলভুক্ত জমি ইজারাবহির্ভূত এবং সরকারিভাবে সেখানে কোনো বালু মহাল ইজারা দেওয়া হয়নি। ফলে ওই এলাকায় বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ ও বেআইনি বলে দাবি উঠেছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানা-র অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগে উল্লেখিত তপশীল অনুযায়ী, জমিটির অবস্থান সিলেট জেলার গোয়াইনঘাট থানার নাইন্দার হাওর মৌজায়। এলএসটি নং- ৫৮১/৬৭-৭০, এলএসপি নং- ৬১৩, ৬৯-৭০। মোট জমির পরিমাণ ৩.৩১০০ একর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews