সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মাসুম বিল্লাহ

বাগেরহাটে নানা আয়োজনে ২৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ প্রমুখ।

আলোচনা সভা শেষে, শ্রবন প্রতিবন্ধী ৬জন অটিজম শিশুকে শ্রবন যন্ত্র এবং শারীরিক প্রতিবন্ধী ১০ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভা ও শোভাযাত্রায় অটিজম শিশু, শিশুদের অভিভাবক ও বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews