মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত।

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নির্বাচনে একাত্তর টিভির আজিজুর রহমান রনি সভাপতি ও দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১৬ মে) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এস এম হুমায়ূন কবীর এ ফলাফল ঘোষনা করেন। তিনি জানান, সভাপতি পদে একাত্তর টেলিভিশনের আজিজুর রহমান রনি ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাই টিভির আরিফুল হক আরিফ পান ১৪ ভোট। সধারন সম্পাদক পদে দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চ্যানেল এস টিভির কাজী মাহমুদ পেয়েছেন মাত্র ৩ ভোট। সহসভাপতি দুটি পদে আর টিভির আব্দুল্লাহ আল মামুন ১৬ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন। অপর পদে বিজয় টিভির অছিকুজ্জামান ও এসএ টিভির আজিজুর রহমান টিপু ১২ ভোট পান। পরে লটারীতে অছিকুজ্জামান নির্বাচিত হন। এ ছাড়ারা সময় টিভির জয়ন্ত শিরালী পান ৯ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাগরিক টিভির আশিক জামান পেয়েছেন ১২ ভোট। সাংগঠনিক পদে এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস পেয়েছেন ৬ ভোট। কোষাধ্যক্ষ পদে এন টিভির মোঃ মাসুদ পারভেজ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনন্দ টিভির মোঃ সেলিম রেজা পেয়েছেন ১১ ভোট।

নির্বাহী সদস্য ৪টি পদে বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন ২৩ ভোট, স্টার টিভির নুরুল আলম ফয়সাল ২৯ ভোট, নিউজ-২৪ টিভির সামিউল আলিম ও চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস ২৬ ভোট করে ও পেয়ে নির্বাচিত হয়েছে। অপর প্রার্থী একুশে টিভির মোঃ রায়হান মুন্সী পেয়েছে ১১ ভোট।

এর আগে সকাল ১০ থেকে বেলা ১ পর্যন্ত আনন্দ মুখর পরিবেশে ভোটগ্রহ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১জন ভোটারের মধ্যে ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, এস এম হুমায়ুন কবীর। তার অপর সহযোগী তিন নির্বাচন কমিশনার হলেন, আমিনুল হাসান শাহীন, নুতন শেখ ও শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews