মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

 আদ দ্বীন হাসপাতাল যশোরের যৌথ উদ্যোগে বাগেরহাটে চক্ষু শিবির অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি

২০ মে (বুধবার) সকালে বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে উক্ত চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত বাগেরহাট এর সেক্রেটারি এস এম আরাফাত হোসাইন এর সভাপতিত্বে এবং আদ-দ্বীন হাসপাতাল, যশোরের জেনারেল ম্যানেজার রবিউল হকের ব্যবস্থাপনায় উক্ত চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন আলোকিত বাগেরহাটের সভাপতি বাগেরহাট- ০২ সংসদীয় আসনের সংসদ সদস্য জননেতা শেখ মনজুরুল হক রাহাদ এমপি। চক্ষু শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ,বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, ডাকসুর কার্য নির্বাহী সদস্য বিলাল হোসাইন অপু। এছাড়া উক্ত চক্ষু শিবিরে আলোকিত বাগেহাটের সহ-সভাপতি তাজমুল হোসেন আলোকিত বাগেরহাটের কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, শেখ রবিউল ইসলাম,নাজমুল হাসান সহ উপদেষ্টা মন্ডলীর বিভিন্ন সদস্যগণ উপস্থিত থেকে চক্ষু চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে আদ দ্বীন হাসপাতালের একদল বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা টিম উপস্থিত থেকে চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং সানি রোগী বাছাই করে তাদের বিনামূল্যে অপারেশন করার জন্য আদ দ্বীন হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় যশোর আদ দ্বীন হাসপাতালে প্রেরণ করেন। উক্ত চিকিৎসা শিবিরে বাগেরহাট শহর ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে দুই শতাধিক চক্ষুরোগী হাজির হয়ে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করে।চক্ষু শিবিরে আগত সেবা গ্রহীতারা আলোকিত বাগেরহাট ও আদ দ্বীন হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত চক্ষু চিকিৎসা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আলোকিত বাগেরহাট ভবিষ্যতে এ ধরনের বিভিন্ন সেবামূলক কর্মসূচি যাতে চালু রাখে সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews