1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পূর্ব সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর তাণ্ডব: ট্রলারসহ ১২ জেলে অপহরণ। নাটোরের বনপাড়া পৌরসভার প্রায় ২৭কোটি টাকার বাজেট ঘোষনা। মাদকমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান।  পানছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ফাযায়েল ও মাসায়েল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত করতোয়া নদীর হাজির ঘাটে ব্রিজের অপেক্ষায় থমকে আছে ৩০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা।   আদ দ্বীন হাসপাতাল যশোরের যৌথ উদ্যোগে বাগেরহাটে চক্ষু শিবির অনুষ্ঠিত।  দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আসাদুল ইসলামকে নাটোর জেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে।

নাটোরের বনপাড়া পৌরসভার প্রায় ২৭কোটি টাকার বাজেট ঘোষনা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

মোঃ আসাদুল ইসলাম জেলা প্রতিনিধি
নাটোরের বনপাড়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরে ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ বাজেট পেশ করেন।

বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা ও উন্নয়ন খাতে ২০ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৭০৮ টাকা আয় ধরা হয়েছে। বাজেটে ৩১ লাখ ৮০ হাজার ৮৮১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে এবং সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় ও পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস,উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আক্তার। এছাড়া সেখানে বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুর জামান আসাদ, সরদার রফিকুল ইসলাম, এবি এম ইকবাল হোসেন রাজু,মহুয়া নুর কচি, খলিল গাজী জামায়াত নেতা মোঃ বাবর আলী, সাংবাদিক আলহাজ¦ সাইফুর রহমান, অহিদুল হক, মাহামুদুল হাসান মেমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট