1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

মো : সাইফুর রহমান , আজমিরীগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী ফোর্স মোবিলাইজেশন ড্রিল পরিচালনা করেছে আজমিরীগঞ্জ থানা।
শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল তিনটি পয়েন্ট—বাসস্ট্যান্ড, বিরাটের তিন রাস্তার মোড় এবং সিনেমাহল রোড এলাকায় একযোগে এ ড্রিল পরিচালিত হয়। ড্রিল চলাকালে পুলিশের চৌকস সদস্যরা দ্রুত মোতায়েন, কৌশলগত অবস্থান গ্রহণ, টহল কার্যক্রম, সন্দেহভাজন পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতার বিভিন্ন দিক প্রদর্শন করেন।
সম্পূর্ণ কার্যক্রমের নেতৃত্ব দেন আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো : আকবর হোসেন। এ সময় থানার বিভিন্ন ইউনিটের সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। পুলিশের এমন তৎপর উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা।
ড্রিল শেষে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আকবর হোসেন বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের অপরাধ, নাশকতা কিংবা বিশৃঙ্খলা প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের ফোর্স মোবিলাইজেশন ড্রিল পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া নিরাপদ সমাজ গঠন সম্ভব নয়। তাই সবাইকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, পুলিশের এমন সক্রিয় ও দৃশ্যমান কার্যক্রম অপরাধীদের মাঝে ভীতি সৃষ্টি করার পাশাপাশি সাধারণ মানুষের মনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট