
মোঃহেলাল উদ্দিন,পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলায় যথা নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণের উদ্দেশ্যে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়
২৩ মে ২০২৬ রোজ শনিবার সকাল ১১টায় পানছড়ি উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
প্রজেক্ট এর মাধ্যমে প্রশিক্ষণ টি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমোঃ কবির আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন,পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।
উক্ত অনুষ্ঠানে পানছড়ি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও পানছড়ি বাজারের পশু জবাই কারী (কসাই) গণ উপস্থিত ছিলেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশশন (বিসিক)অর্থায়নে আয়োজন করেন, উপজেলা প্রশাসন পানছড়ি।