শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ, বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ।
Title :

গোপালগঞ্জে ৬শ আওয়ামী লীগের নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্।

গোপালগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের কোষাধক্ষ্য

ছানোয়ার হোসেন মোল্লা প্রায় ৬০০ নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (জুন) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারে তার বাড়ির পাশে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

ছানোয়ার হোসেন মোল্লা জানান, ওই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য নূর ইসলাম শেখসহ প্রায় ৬শ নেতাকর্মী একই সঙ্গে আওয়ামী লীগ ছাড়িয়ে বিএনপিতে যোগদান করেছেন। তবে বিএনপির দাবী সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দরা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষও অংশ নেন।

সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় আজ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আমার সঙ্গে যোগদিয়েছেন। তাই বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও
জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে আমরা তাদের স্বাগত জানাই।

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আমাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। বিজয় লাভের পর আমাকে স্বর্ণের ধানের শীষ উপহার দিয়ে আমার সঙ্গে কাজ করছেন।

যোগদানকৃত নেতা ছানোয়ার হোসেন মোল্লা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আওয়ামী লীগ ছেড়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে আমরা সক্রিয়ভাবে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews