1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত। কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী সুজন ইয়াবা ও কোরেক্সসহ গ্রেফতার। রাজবাড়ীতে খাল পূনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৭১ শ্রমিকের কর্মসংস্থান, উর্বর হবে কৃষি জমি। চুনারুঘাটের ঘনশ্যামপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ  উদ্ধার,করেছে পুলিশ।  চুনারুঘাটে অবৈধ ভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে ট্রাকচালককে কারাদণ্ড প্রদান। আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ঘোড়াঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত । হবিগঞ্জে বাহুবলে ভাদেশ্বরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু। নাটোরে শিশুকে ধর্ষণ: গণপিটুনির পর থানা পুলিশের হেফাজতে অভিযুক্ত শরিফুল। গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ।

কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬জুন শনিবার ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাগুপ্তা হক । উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাহী অফিসার স্বাগুপ্তা হক বলেন ,ডেঙ্গু আক্রান্তের পূর্বেই আমাদেরকে প্রতিরোধ করতে হবে। তবেই এর বিস্তার রোধ করা সম্ভব হবে । প্রত্যেকটি বাড়ির আঙিনায় আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনভাবেই যেন পানি জমে না থাকে । বিশেষ করে ডাবের খোষা ,পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানি , প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানি ইত্যাদ থেকে ডেঙ্গু সৃষ্টি হয়ে থাকে তাই অবশ্যই উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত প্রতিটি গ্রামের বাড়িতে জনসাধারণকে এসব বিষয়ে সচেতন করার মাধ্যমে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন , উপজেলা প্রশাসনের নেতৃত্বে আজ যে উদ্যোগ নেওয়া হয়েছে তাহা প্রতিটি ওয়ার্ড ছরিয়ে দিতে হবে তবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট