সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান।

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নে
পাহাড়ের মাটি অবৈধভাবে কর্তন করে বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউপি সদস্য শামীম কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের সদস্য মো. শামীম আহমেদ (৫২), পিতা কাছন মিয়া।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাতকাপন ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠছিল। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করে এ জরিমানা প্রদান করা হয়।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায়  অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. শামীম আহমেদকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই সঙ্গে অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।অভিযান চলাকালে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রি পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং এটি সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews