1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক

বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটে সন্ত্রাসী হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি বাদল মোড়লের হত্যার প্রকৃত ঘটনাকে আড়াল করতে স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীদের নামে অসত্য ও হয়রানি মূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। বাদল মোড়ল হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলায় বারুইপাড়া ইউনিয়নের জামায়াত নেতা ইমাদ উদ্দিন সহ জামাত শিবিরের ১২ জন নেতাকর্মীর নামে বাদল মোড়লের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর থেকেই সদর উপজেলা জামায়াত উক্ত মামলাটিকে মিথ্যা, হয়রানি ও প্রহসনমূলক মামলা হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাহার করার জন্য দাবি জানিয়ে আসছে।যার ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার,বারুইপাড়া ইউনিয়নের জামায়াতের বিভিন্ন অফিস ও নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাগেরহাট সদর উপজেলা শাখা ১৩ জুন (শনিবার) বাগেরহাট শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের দশানি ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।এদিন বিকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী শহরের দশানী ট্রাফিক মোড়ে জমায়েতের মাধ্যমে মিছিল পূর্ব সমাবেশে মিলিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাতে জামায়াত ও শিবির নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ফেরদাউস আলীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর সংসদীয় আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এম,পি। উক্ত মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, মাওলানা মিজানুর রহমান মল্লিক,এ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, সদর উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী,শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম, ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম, বারুইপাড়া ইউনিয়ন জামায়াতের আমির সরদার মহিউদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।এ সময় বক্তাগণ বারুইপাড়া ইউনিয়নের কৃষক দল নেতা বাদল হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ উক্ত ঘটনায় দায়েরকৃত অসত্য, হয়রানীমূলক ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় বারুইপাড়া ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা ইমাদ উদ্দিন সহ জামাত শিবিরের ১২ জন নেতাকর্মীকে আসামি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই অসত্য হয়রানিমূলক মামলাটি প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট