রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৭৫ হাজার টাকা জরিমানা। জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে এতিম শিক্ষার্থীকে চেয়ার ছুড়ে মারলেন শিক্ষক সানাউল্লাহ। গোপালগঞ্জে খাল খনন ও পুন : খনন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মাধবপুর সিমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৩ যুবক আটক গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩। গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ঘোড়াঘাটে আমের মৌ মৌ গন্ধ: জমজমাট বেচাকেনায় বিক্রেতার মুখে হাসি। নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য। 
Title :

জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে এতিম শিক্ষার্থীকে চেয়ার ছুড়ে মারলেন শিক্ষক সানাউল্লাহ।

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট, মোজাফফর আহমদ।
কক্সবাজারের ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর ওপর শিক্ষকের শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা কুলছুমা আরা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী নীলিমা রহমান মাইসা (১৫) বিদ্যালয়টির নবম শ্রেণির ছাত্রী। তার বাবা আবদুর রহমান প্রায় পাঁচ বছর আগে মারা যান। বর্তমানে তিনি মায়ের তত্ত্বাবধানে ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইউছুপেরখীল ৬ নম্বর ওয়ার্ডে বসবাস করছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুন অসুস্থতার কারণে মাইসা নির্ধারিত হোমওয়ার্ক সম্পন্ন করতে পারেনি। বিষয়টি শ্রেণি শিক্ষককে জানালে সিনিয়র শিক্ষক সানা উল্লাহ ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি চেয়ার ছুঁড়ে মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ছাত্রীটি গুরুতরভাবে অসুস্থ হয়ে শ্রেণিকক্ষেই অজ্ঞান হয়ে পড়ে।

সহপাঠীরা তাৎক্ষণিকভাবে তার মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান।

এদিকে ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত শিক্ষকের পক্ষে বিদ্যালয়ের একটি পক্ষ সক্রিয় রয়েছে। এমনকি শিক্ষার্থীকে সামান্য কিছু অর্থ দিয়ে ঘটনাটি আপস-মীমাংসা হয়েছে বলে প্রচার চালানো হচ্ছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিভাবক ও সচেতন মহল অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক সানা উল্লাহ কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews