শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ। গোপালগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু। চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা।
Title :
রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ। গোপালগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু। চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা।

রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা থেকে প্রকাশিত, রফিকুল ইসলাম রঞ্জু সম্পাদিত, বহুল প্রচারিত ও পাঠক প্রিয় সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায়, পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন কুমার গোস্বামীর সঞ্চালনায়, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান এবং পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাট্টা ৩ নং ওয়াডের ইউপি সদস্য, পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি অতুল সরকার, পাংশা উপজেলা প্রেসক্লাবের জাতীয় দৈনিক পত্রিকা, স‍্যাটেলাইট টেলিভিশন, অনলাইন মিডিয়া ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ সহ, সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, স্থানীয় সংবাদমাধ্যম এলাকার মানুষের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম’কে আরও কার্যকর ভূমিকা রাখার আশা ব‍্যাক্ত করেন।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে পাংশা বার্তার পথচলা স্থানীয় গণমাধ্যমের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনজু বলেন, “৩৪ বছরের পথচলায় পাঠক, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাংশার মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি অতুল সরকার বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকাটি পাংশা ও আশপাশের এলাকার মানুষের কথা তুলে ধরার পাশাপাশি স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে প্রকাশ করে আসছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে, জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন,আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি দিন। সাপ্তাহিক পাংশা বার্তা আজ ৩৪ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পত্রিকার পাশে থেকেছেন, পত্রিকার সঙ্গে যুক্ত থেকেছেন এবং ভালোবাসা ও সহযোগিতা করেছেন—তাদের সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
একটি স্থানীয় সংবাদপত্র ৩৪ বছর ধরে টিকে থাকা সহজ বিষয় নয়। নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই তাদের পথ চলতে হয়েছে। কিন্তু পাঠকের ভালোবাসা, সাংবাদিকদের পরিশ্রম এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা তাদের সবসময় সাহস জুগিয়েছে।
এসময় বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews