সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ।
Title :

রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:
কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আকাশ থেকে নেমে আসে হেলিকপ্টার।

রবিবার(৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সেই হেলিকপ্টার থেকে নেমে আসেন খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা নাসির হোসেন এবং দুইজন সিংগাপুরীয়ান নাগরিক।

হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বিদ্যালয় মাঠের আশপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের দিকে হেলিকপ্টারটি মাঠে অবতরণ করলে শত শত মানুষ তা দেখতে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে হেলিকপ্টার অবতরণের দৃশ্য ভিডিও ধারণ করেন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানায়।

বিদেশিদের নিরাপত্তার স্বার্থে সেখানে উপস্থিত ছিলেন, খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন। কিন্তু বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য একটি গোষ্ঠী অসত্য অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন, খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ এলাকায় দ্রুত পৌঁছাতে তিনি একটি হেলিকপ্টার ভাড়া করেন। পরে হেলিকপ্টারটি তাকে নিয়ে খোকসার উদ্দেশে হেলিকপ্টারটি তাকে নিয়ে খোকসার উদ্দেশে রওনা হয়ে দুপুরের দিকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। এ সময় তার সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী দুই ব্যবসায়ী অংশীদারও সফরসঙ্গী হিসেবে ছিলেন।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, আমরা নিরাপত্তার জন্য গিয়েছিলাম। তখন ওনারাই তদন্তকে ফুল দিয়েছে। ওসি বলেন, তিনি কাউকে ফুল দেননি। একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য অসত্য অপপ্রচার চালাচ্ছে  বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews